রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

উলিপুরে ৭দিনব্যাপি ৩০তম বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে ৭দিনব্যাপি ৩০তম উলিপুর বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপ্তি হয়।সমাপনী দিনে ফ্রেন্ডস ফেয়ার এর সক্রিয় সদস্য জিয়ন রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, স্থায়ী পরিষদ সদস্য ও আহ্বায়ক রেজওয়ানুল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ফেয়ার এর স্থায়ী পরিষদের সদস্য আমজাদ হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ ও ফৌজিয়া ইয়াসমিন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্য ফ্রেন্ডস ফেয়ার এর সাথে সম্পৃক্ত সকলের ভূয়সী প্রসংশা করেন এবং প্রতিবছর মেলাটি হওয়ার আহ্বান জানান। সকলের সর্বস্তরের মানুষদের বই পড়ার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শতাধিক বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। শেষে মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত