শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রাউজান সরকারী কলেজে মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাউজান উপজেলা নিবাহী অফিসার এস.এম রাহাতুল ইসলাম। বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা রাসেল খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা। অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা মোজাম্মেল হক, ওবায়দুল আকবর রোমান, বদিউল আলম, আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক, আবদুল মন্নান মনি, জাকের হোসেন বাহাদুর, নিজাম উদ্দিন সুজন, শহিদ চৌধুরী, মোহাম্মদ আলী সুমন, মোঃ রেওয়াজ, রিয়াজ উদ্দিন চৌধুরী, আশু কনটাক্ট্রার, আজগর আলী চৌধুরী, শাহাদাত মির্জা, শাকিল শিকদার, সাইফুদ্দিন রিবন, মোঃ শাহা আলম, আবদুল শুক্কুর, মোঃ হোসেন, জামাল উদ্দিন, মোঃ ফোরকান উদ্দিন, মোঃ মঞ্জু, নিজাম উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, জাবের উদ্দিন জাবেদ, হাফিজ উদ্দিন, জাহাঙ্গীর নবী তৌহিদ, মোঃ সবিন মোঃ শাহাজাহান, মোঃ সোহেল, মো. খোরশেদ, মো. মাইকেল, মো. জাহাঙ্গীর, মো. রিপন, সাইফুল ইসলাম, মো. তাহের, মোঃ সায়েম, মো. আরিফ, মো. আইমন প্রমূখ।

সম্পর্কিত