বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

‎দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে কৃষক নিঃস্ব, গরু-ছাগল পুড়ে ছাই

‎দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে কৃষক নিঃস্ব, গরু-ছাগল পুড়ে ছাইবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে এক দরিদ্র বর্গাচাষির গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৩টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও কয়েকটি গবাদিপশু দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহালদারপাড়া গ্রামে মৃত ফমিরউদ্দীনের পুত্র মো. ফজলু হকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
‎তবে এরই মধ্যে গোয়ালে থাকা ৭টি গরুর মধ্যে ৩টি পুড়ে মারা যায় এবং আরও ২টি গুরুতর দগ্ধ হয়। এছাড়া ৩টি ছাগলের মধ্যে ১টি পুড়ে মারা যায় এবং বাকি ছাগলগুলো আংশিক দগ্ধ হয়। গোয়ালঘরে থাকা কিছু মুরগিও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে গেলেও পাশের ঘরগুলো অক্ষত থাকে।

সম্পর্কিত