শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

 

সোহেল রানা, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃলালমনিরহাটের কালীগঞ্জে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

১৬ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল, যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ।

পরে তুষভাণ্ডার হাইস্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াচ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

সম্পর্কিত