শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চিলমারীর শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালন

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চিলমারীর শরিফেরহাট এম,ইউ উচ্চ বিদ্যালয়।

আজ  ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেসকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য চিলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

এরপর শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন  অধ্যক্ষ আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাবিবুর রহমান,  আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল হালিম সরকার, জিয়াউল ইসলাম, তাজুল ইসলাম প্রমূখ।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত