সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশের টিআরসি নিয়োগ ২০২৬ জনসচেতন সভা

শ্রী জিত, স্টাফ রিপোর্ট ঠাকুরগাঁওঃ

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি ২০২৬ নিয়োগ প্রসঙ্গে
২৯ মার্চ রবিবার ঠাকুরগাঁও হরিপুর মোসলেমউদ্দিন সরকারি কলেজ মাঠে উপজেলা নিয়োগ প্রত্যাশী, অভিভাবক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক,সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজন জনসচেতনতা মূলক সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো বেলাল হোসেন,পুলিশ সুপার,ঠাকুরগাঁও, বিশেষ অতিথি বৃন্দ মো সহিদুর রহমান, অধ্যক্ষ, হরিপুর মোসলেমউদ্দিন সরকারি কলেজ, মো খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ঠাকুরগাঁও, মোহাম্মদ আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার পীরগন্জ সার্কেল,মো.আব্দুল হাকিম আজাদ,ওসি, হরিপুর থানা, প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য পুলিশ সুপার বলেন আগামী এপ্রিল মাসে টিআরসি কনস্টবল পদে নিয়োগ প্রক্রিয়া ২০২৬ সে হবে সচ্ছল ও নিখুঁত তার জন্য কোন প্রকার অনৈতিক অর্থ কার্যক্রমে কেউ যেন জড়িত না থাকে, উপযুক্ত প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো অপমৃত্যু কিশোর কিশোরীদের সচেতন হওয়ার জন্য আহবান করেন,মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকার কথা উল্লেখ করেন।

হরিপুর উপজেলার মিডিয়া ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত