বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম জেলা এন সি টি এফ এর উদ্যোগে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আয়োজিত হলো ইফতার মাহফিল ও মেহেদী উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ

বুধবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার হল রুমে সুবিধাঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন সি টি এফ কুড়িগ্রামের জেলা ভলান্টিয়ার রেজওয়ানুল হক নুরুন্নবী এবং এন সি টি এফ জেলা ও কার্যনির্বাহী কমিটি।
এন সি টি এফ কুড়িগ্রাম জেলার সভাপতি নোশীন তানভীর বলেন, ” এন সি টি এফ একটি অরাজনৈতিক শিশু সংগঠন। আজকের ইফতার মাহফিল এর মাধ্যমে আমরা শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।”

জেলা ভলান্টিয়ার এবং প্রান্তন সভাপতি এনসিটিএফ রেজওয়ানুল হক নুরুন্নবী বলেন, “আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিশুদের সাথে ইফতার করতে পেরে আমরা খুবই আনন্দিত। ”
শিশুদের মেহেদি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়

সম্পর্কিত