বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উলিপুর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আশিক হাসান শোভন। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ও কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রশিক্ষক জিয়ন রায়হান।
পরবর্তীতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ওয়াহেদ আলী। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এরপর বক্তব্য দেন বেঙ্গর ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ভিপি মোঃ হাসিব লগ্ন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ খায়রুজ্জামান সরকার, অ্যামিটি ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান দুর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সদস্য মোহাম্মদ সাকিব এবং ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রাকিব হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি জীবনে ধারণ করে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশিক হাসান শোভন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সম্পর্কিত