মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক সেবনের দায়ে ১ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ মার্চ) উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুক হক শিপন তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
তিনি জানান, মাদক সেবনের সময় ধর্মতলা গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায় এ সময় একই গ্রামের মোঃ ইদ্রিস মন্ডলের ছেলে মোঃ আশরাফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা গ্রামের মোঃ ইদ্রিস আলী মন্ডলের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫)।
আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে মাদক সেবনের বিষয়টি অকপটে স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুনককে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।












