বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:‎ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। সভার শুরুতে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নি শিখা স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে ইউনিয়ন পরিষদের ৮ জন হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
‎সভায় ইউনিয়নভিত্তিক গ্রাম আদালতের মামলার অগ্রগতি উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় পদক্ষেপ, দায়িত্ব ও কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

‎সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মাহমুদুল হাসান বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ ও সুগম করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম মাঠপর্যায়ে চলমান রয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য হলো স্থানীয়ভাবে সহজ, স্বল্প ব্যয়ে, দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী- বিশেষ করে নারীদের-আইনগত সক্ষমতা বৃদ্ধি করা।
‎সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত