সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম ৩ এর নবাগত সংসদ সদস্য , উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং আসন্ন বিভিন্ন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উলিপুর থানার ওসি জানান, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
ইউএনও বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন এবং সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত