বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ওসমান হাদীর কবর জিয়ারত করলেন ড. আতিক মুজাহিদ, শপথের পর প্রথম গন্তব্য শহীদের মাজার

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ১১ দলীয় জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ শপথ গ্রহণের পরপরই শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেছেন।

আজ শপথ গ্রহণ শেষে তিনি সরাসরি শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

জিয়ারত শেষে ড. আতিক মুজাহিদ বলেন,
“শপথের পর আমার প্রথম গন্তব্য ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর। তাঁর রক্তঋণ ও আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে ইনসাফ, বাংলাদেশপন্থা ও সম্মানের রাজনীতি প্রতিষ্ঠার শপথ পুনরায় করলাম। ইনকিলাব জিন্দাবাদ।”

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ভিত্তিক রাজনীতির ভিত্তি রচিত হয়েছে। সেই আদর্শ ধারণ করেই তিনি সংসদে জনগণের পক্ষে কথা বলবেন এবং কুড়িগ্রাম-২ আসনের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, শপথের পর শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ড. আতিক মুজাহিদ তাঁর রাজনৈতিক অঙ্গীকার ও আদর্শিক অবস্থান স্পষ্ট করেছেন। তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত হয়ে আজ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সম্পর্কিত