মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চ আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চার্চে কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, এনডিসি মোঃ হাফিজুর রহমান, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান। এসময় ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার, চার্চের সম্পাদক রবীন দে, উইলিয়াম কর্মকার, ক্রিস্টানো মারিও রেখা, চার্চের অন্যান্য সদস্য ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা, জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে অতিথিরা বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দেন।
বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণীকে ধারণ করে এ আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করা হয়।







