শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে শহীদ হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজ শেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহমদী বেগম (এবি) সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র জনতার উদ্যোগে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মান্দার পরাণপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক
ইমাম আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হিজবুল্লাহ। যুগ্ন সদস্য সচিব মহিবুল্লাহ্। রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু। জেলা পুর্ব ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন সোহাগ।
গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুত্তাকিন ইসলামসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এক বক্তা বলেন, ‘আমরা ওসমান হাদির মতো কোনো সন্তানকে হারাতে চাইনা। আমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ যেন এই সন্তানগুলোকে বাঁচিয়ে রাখেন। ওসমান হাদি আমাদের দেখিয়ে গেছেন, কীভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলতে হয় এবং কীভাবে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।

উলেখ্য গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয় তাকে। উন্নত চিকিৎসার জন্য গত (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গত (১৮ ডিসেম্বর) মৃত্যু বরণ করেন এ তরুণ নেতা।

সম্পর্কিত