মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের মেধা যাচাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিষয়ভিত্তিক শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এর উদ্যোগে বালিয়াডাঙ্গী (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলা ৮টি ইউনিয়নের ২৫ অক্টোবর ২৩শ ১০ জন শিক্ষার্থী অংশ নেয়। ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীদের উপজেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ফলাফলে ৫ জন শ্রেষ্ঠ শিক্ষাথী, শ্রেষ্ঠ ৬ জন বিষয়ভিত্তিক শিক্ষক ও ৫টি শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে দুপুরে উপজেলা প্রশাসন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ আহসানুল হক এর সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র সরকার, শিক্ষার্থী মুনতাসির ফুয়াদ মুগ্ধ প্রমুখসহ উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়নের কোন সুযোগ নেই। বাচ্চাদের পরিবারে পরই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে আন্তরিকভাবে কাজ করার আহবান জানায়।









