নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী পুলিশ বাহিনীর কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান মহোদয়ের এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের সূর্য সন্তান, আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।
এ সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ৫৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।







