শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সুমাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরী বাড়ি পাশে মেহগনি গাছের সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে একই গ্রামের ইমরান শেখের মেয়ে।

সোমবার (০১ ডিসেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহতের স্বজন, প্রতিবেশী ও বালিয়াকান্দি থানা সুত্রে জানা যায়, সকালে সুমাইয়া ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে এলোমেলো ঘোরাঘুরি করতে থাকে। লোক চক্ষুর আড়ালে কোন এক সময় বাড়ীর পাশের মেহগনি বাগানে গিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে চেয়ারম্যান ফরিদ হোসেন বাবু’র ইটভাটার কাছে মেহগনি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারী আলী আজগর নামে এক ব্যাক্তি মেহগনি গাছের সাথে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার নানিকে ডেকে খবর দেয়। এরপর সুমাইয়ার নানি, নানা ও মামা ঘটনাস্থনে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্টটি হাতে পেলে মৃত্যুর প্রকৃত বিষয়টি জানা যাবে।

সম্পর্কিত