রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী রুটে সেতু নির্মাণের দাবিতে কুড়িগ্রামের রৌমারীতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নদীবিধৌত দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরের মানুষকে জেলা সদরসহ সারাদেশের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে এ দাবি তোলা হয়।
শনিবার (২৩ নভেম্বর ) সকাল থেকে দিনব্যাপী রৌমারীর ফুলুয়ারচর নদীবন্দর এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ‘ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ’। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে
কর্মসুচির সঙ্গে একাত্বতা প্রকাশ করে
স্বাক্ষর দেন সেতু নির্মাণের দাবিতে।
অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে রৌমারী থেকে চিলমারী নৌপথে আসতে কয়েক ঘণ্টা সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকায় যাতায়াতে ঝুঁকি থাকে। সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে গতি বৃদ্ধিসহ অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে৷ অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
জনমত গঠন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রভাষক ফরিদ উদ্দিন,স্থানীয় সংগঠক এস এম,এ মোমেন,নুর আলম হিরো,নাজমুল হক,মাজু ইব্রাহীম, প্রধান সংগঠক
রেজাউল করিম – সংগঠক,মোস্তফা কামাল – সংগঠক,মাহমুদুল হাসান মাসুম – সংগঠক
অন্যান্য নেতৃবৃন্দ।
ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন,‘আজকের কর্মসূচি এই অঞ্চলের মানুষের প্রয়োজনীয়তা প্রকাশ করছে। আমরা এই জনমত সরকার প্রধানের কাছে উপস্থাপন করব। সেতুটি হলে চারটি বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে, ঢাকার দূরত্বও কমবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।’
শাহ মোঃ আব্দুল মোমেন
০১৭১৮২৬২৩২৮










