মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৫০ ব্যাটালিয়ান বিজিবি বিশেষ তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টার সময় মশালডাঙ্গী বিওপির একটি বিশেষ টহলদল ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন মশালডাঙ্গী নামক স্থানে গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ জন আসামী ৪ পিস ভারতীয় ইয়াবাসহ টেবলেট সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি আব্দুল সালাম বাদল (৩৭), পিতা-মোঃ ইয়াসিন আলী ,গ্রাম-জামুন , পোষ্ট-আমগাও , থানা হরিপুর জেলা- ঠাকুরগাঁও। বিগত ০৬ মাস থেকে তিনি এই কাজের সাথে জড়িত আছেন এবং আজ বিকালে বিক্রির উদ্দেশ্যে ৩৬৮/১ এস হতে আনুমানিক তিন কিমি বাংলাদেশ অভ্যন্তরে মশালডাঙ্গী নামক স্থানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিত্বকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটর বাইক সহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
ঠাকুরগাঁও (৫০ ব্যাটালিয়ন) এর অধিনায়ক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।










