ডেস্ক রিপোর্ট:ময়মনসিংহের ফুলপুরে বিদেশি অস্ত্রসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কুখ্যাত সন্ত্রাসী ওয়াহিদুজ্জামান মানিক ওরফে “মুরগি মানিক” আটক হয়েছে।জানা যায়, ২৫ সেপ্টেম্বর (বুধবার) রাতে আওয়ামী লীগের মন্ত্রী শরীফ আহমেদ ও ফুলপুর পৌর মেয়র শশধর সেনের পালিত সন্ত্রাসী মানিক বিদেশি অস্ত্র নিয়ে ফুলপুর প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বাগুন্দার সুজনের সহযোগিতায় এলাকাবাসী, ছাত্র জনতা ও সাধারণ মানুষ মিলে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা মানিককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মানিক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাকে আটকের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।








