শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতারসহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সংযোগ সেতু মওলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির প্রবণতা আকস্মিক হারে বৃদ্ধি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় চিলমারী থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ তারিখ গভীর রাতে চিলমারী থানার বাজার এলাকায় একজন ব্যক্তিকে রহস্যজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে চোর চক্রের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য হিসেবে স্বীকার করেন এবং তার তথ্যের ভিত্তিতে চিলমারী থানা এলাকার বিভিম্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ মিলন (২৬), মোঃ হান্নান মিয়া (৩২), মোঃ সাদাকাত হোসেন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫) সাং-গাজীর পাড়া, সর্ব থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম ও মোঃ রুবেল মিয়া (২৭) সাং-হক বাজার নয়াটারী, থানা-হারাগাজ রংপুর মেট্রো, জেলা-রংপুর সহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রাম জেলার চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত ৫ জন চোর চক্রের সক্রিয় সদস্য কে গ্রেফতার সহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চিলমারী থানা পুলিশ। উক্ত বিষয়ে আরো জরিতদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান ও গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

সম্পর্কিত