শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

মোসাম্মৎ সুমি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলার চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর উপজেলার চূড়ালী এলাকায় মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনের পাশে সরকারি খাস জমি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গৌরীপুর উপজেলার গয়েশখিলা গ্রামের সুরুজ আলীর ছেলে মোঃ সুজন মিয়া (৩০), ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ হাছিবুল ইসলাম হৃদয় (২৫) এবং গৌরীপুর উপজেলার চর গুড়ামারা গ্রামের মৃত উজ্জল মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া (লালন) (২৩)।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিল। এদের মধ্যে সুজন মিয়ার নামে ৬টি এবং হাছিবুলের নামে ১টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত