শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে ডিও প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষে ডিও (বিতরণী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক প্রদান করেন ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে ডিও প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি স্বপন কুমার সাহা, ইসলামি আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলার সভাপতি মোঃ আতাউর রহমান, গণঅধিকার পরিষদ উলিপুর উপজেলার সভাপতি তানভির শুভ, উলিপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্নয়ক মোঃ শাখাওয়াত হোসেন,কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা এবং রংপুর পলিটেকনিকের সাবেক জি.এস ফিরোজ কবির কাজল প্রমুখ।

সম্পর্কিত