নিজস্ব প্রতিবেদকঃ
গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একই এলাকার মোঃ আবুল হোসেন (৬০) কে ১০০ পিস ইয়াবাসহ তার নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।










