নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১.৩০ ঘটিকায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ।
লটারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। উপজেলা খাদ্য কর্মকর্তা, মিসবাহুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা, মোশারফ হোসেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুস সাকিব সজিব। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম।উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল আবেদনকারী ও সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লটারি প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন হয়।
মোট ওএমএস ও খাদ্যবান্ধব এর মধ্যে
ওএমএম (পৌরসভা)
৩৯ টি আবেদনের মধ্যে প্রাথমিক তদন্তে ২৩টি আবেদন যোগ্য বলে বিবেচিত হয়েছে।তার মধ্যে লটারির মাধ্যমে ০৬ টি নির্বাচিত হয়েছে।
খাদ্যবান্ধব( ১৩ টি ইউনিয়ন)
৩৫৭ টি আবেদনের মধ্যে প্রাথমিক তদন্তে ২৯৭ টি আবেদন যোগ্য বলে বিবেচিত হয়েছে।তার মধ্যে লটারির মাধ্যমে ৫৫ টি নির্বাচিত হয়েছে।
সেনাবাহিনীর উপস্থিতিতে এ প্রক্রিয়ায় সম্পূর্ণ হওয়াতে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন উপস্থিত জনগণ






