আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় ট্রাক চাপায় দ্রবব্রত রায় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুসহ দুইজন আহত হয়েছেন। নিহত দ্রবব্রত রায় রংপুর মহানগর এলাকার মৃত গিরিশ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,রবিবার দুপুরে আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় পাটগ্রাম গামী একটি ট্রাককে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবব্রত রায় নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়। এবং মোটরসাইকেলে থাকা তার স্ত্রী এবং সন্তান গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতাহাল প্রস্তুত করা হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










