শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

জীবন দিবো জমি দেবো না – কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যক্তি মালিকানা জমি খাস খতিয়ানে রেকর্ড করার প্রতিবাদে কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ।

আজ ৯ জুলাই ২০২৫ বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার শাপলা চত্বরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। প্রকৃত ব্যক্তি মালিকানার জমি খাস খতিয়ানে রেকর্ড করার অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে ভূমির প্রকৃত মালিকরা সেই জমি ভোগদখল করে আসলেও কিছু প্রভাবশালী মহলের সহায়তায় প্রশাসনের কিছু কর্মকর্তার মাধ্যমে তা খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা চলছে। এটা চরম অন্যায়, অন্যায্য, অপরাধ। এটি শুধু কৃষকের জমির অধিকার হরণ নয়; এটি তাদের জীবিকা, সামাজিক মর্যাদা এবং মানবিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

ব্যক্তি মালিকানার জমি খাস খতিয়ানে রেকর্ড প্রক্রিয়া বন্ধের দাবি জানান বক্তারা। জনগণের অধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা করা হয়।

বেশ কিছু কৃষকের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত কৃষক নেতারা। শেখ নাসির উদ্দিন (পাবনা), লিটন কবিরাজ (ঢাকা), আব্দুল হামিদ (লালমনিরহাট), সাইদুল ইসলাম, এরশাদুল হক, রফিকুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন । সমাবেশ সঞ্চালনা করেন মামুনুর রশীদ এবং সভাপতিত্ব করেন মোঃ আরিফুল ইসলাম জুয়েল।

সম্পর্কিত