শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

“ঠাকুরগাঁও ইসলামিক আন্দোলনের বিশাল জনসভায়-চরমোনাই পীর

শ্রী জিত, স্টাফ রিপোর্ট ঠাকুরগাঁও

ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা আয়োজনে বিশাল জনসভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির
“সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর সাহেব”।জনসভায় সভাপতিত্বে করেন ঠাকুরগাঁও জেলা সন্মানিত সভাপতি মাওলানা মোঃ হাফিজ উদ্দিন,।

২৭ মে মঙ্গলবার বিকেলে জেলার প্রাণ কেন্দ্র আটগেলারি অপরাজয় একাত্তরে সংলগ্নে উৎসব মুখরিত হয়ে জেলা ও উপজেলা নেতা কর্মীরা বেনার বেষ্টনী ও দলিয় প্রতিক “হাতপাখা” সাথে উপস্থিত হয়ে শুকরিয়া আদায় করেন।

পীস সাহেব বলেন,ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না। যখন ইসলামের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তখন ইসলামী আন্দোলন রাজপথে আওয়াজ তুললে অপরাধীদের কলিজা কেঁপে ওঠে।

আমির আরো বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি। দেশ ও মানবতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

‘আমরা সকল ইসলামী দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। দেশের জন্য এবং মানবতার কল্যাণের জন্য আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার করছি।’

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলিম, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামী আন্দোলন, মুক্তি মনসুর আহমদ সাখি,সহ-প্রশিক্ষণ সম্পাদক ইসলামিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি, শেখ মাহবুবুর রহমান রাহিয়ান, সেক্রেটারি জেনারেল, ইসলামিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।ইউনিয়ন,উপজেলার নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত