শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আরএমটিপি প্রকল্পের আওতায় লিড ফার্মার ও গ্রুপের সদস্যদের GAP ও HACCP প্রোটোকল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, বিশেষ প্রতিনিধি”
ইফাদ এবং ড্যানিডা এর অর্থায়নে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং এসকেএস ফাউন্ডেশন এর বাস্তবায়নে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর উপ-প্রকল্প “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” এর আওতায় গাইবান্ধা জেলায় ‘লিড ফার্মার ও গ্রুপের সদস্যদের GAP ও HACCP প্রোটোকল বিষয়ক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলায় লিড ফার্মার ও গ্রুপের অন্যান্য মৎস্যজীবীদের নিয়ে ২ টি ব্যাচে এ প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এতে সর্বমোট ৫০ জন চাষি অংশগ্রহণ করেন।

GAP ও HACCP কি এবং এর প্রয়োজনীয়তা, নিরাপদে ভোক্তার কাছে মৎস্য এবং মৎস্য পণ্য পৌঁছানোর কৌশল, সাস্থ্যসম্মত ও নিরাপদ মৎস্য চাষ, মৎস্য পণ্য পরীক্ষণের গুরুত্ব ও উপকারিতা, আন্তর্জাতিক মান বজার রেখে মৎস্য চাষ ও মৎস্য পণ্য উৎপাদন ও পরিবহণ, প্রসেসিং প্লান্টে মাছ সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রন, হাইজিন বজায় রাখা, শ্রমিক নিরাপত্তা সহ প্রসেসিং প্লান্টে শোভন কর্ম পরিবেশের গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল রাশেদ, জেলা মৎস্য কর্মকর্তা, গাইবান্ধা ও মোছাঃ সুমিতা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা,সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের ভিসিএফ জনাব কৃষিবিদ মো. মোকলেছুর রহমান ও প্রকল্পে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ শেষে জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরএমটিপি মৎস্য প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

সম্পর্কিত