শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

মো:মেহেদী হাসান
স্টাফ রিপোটার:

নওগাঁর আত্রাই উপজেলায় নাশকতা মামলার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার ভর তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন,ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি মো:শিপন প্রামানিক (৪২) এবং একই ইউনিয়নের সাধারন সম্পাদক মানিক খান (৪২)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো:শাহাবুদ্দিন বলেন,গ্রেফতারকৃতরা থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলার তদন্তাধীন আসামি।তদন্তের সার্থে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত