শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জাগ্রত সাহিত্য সম্মাননা পেলেন দেশ সেরা রক্তদাতারা

নিজস্ব প্রতিবেদক; দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও দেশ সেরা রক্তদাতাদের নিয়ে অনুষ্ঠিত হলো জাগ্রত সাহিত্য সম্মেলন ২০২৫।

শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাগ্রত সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন অধ্যাপক ড. নজরুল ইসলাম তমিজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. জাহাঙ্গীর আলম রুস্তম এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি ইমরোজ সোহেল।

বিশেষ অতিথি ছিলেন- খবরের কাগজের সহকারী সম্পাদক গবেষক ড. সারিয়া সুলতানা।

অনুষ্ঠান সঞ্চালনা এবং আয়োজনে ছিলেন জাগ্রত সাহিত্য পরিষদের চেয়ারম্যান শিহাব রিফাত আলম।

বক্তব্য রাখেন- শিহাব রিফাত আলম, ড. নজরুল ইসলাম তমিজি, কবি ইমরোজ সোহেল, ড. জাহাঙ্গীর আলম রুস্তম।

প্রধান আলোচক ছিলেন- কবি ইমরোজ সোহেল।

জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের সেক্রেটারী জেনারেলের নেতৃত্বে ৫ জন রক্তদাতাকে ফুলের মালা ও ঢুলির বাজনা বাজিয়ে নেচে গেয়ে বরণ করা হয়।
দেশসেরা রক্তদাতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাভেদ নাছিম (১৯২) বার রক্তদান, নজরুল ইসলাম (১৪১) বার, সূর্যদাস (৩৫)বার আবদুল হান্নান (৬৭) বার, মোঃ খুরশিদ রহমান সূর্য ও এম বি বিপুল রায়।জাগ্রত সাহিত্য সম্মাননা পেলেন দেশ সেরা রক্তদাতারা

অনুষ্ঠানে দেশ সেরা সকল রক্তদাতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

সম্মেলনে দেশাত্মবোধক গান, নৃত্য এবং নাটিকা পরিবেশন করা হয়।

সম্পর্কিত