শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ওয়েলল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকালে উপজেলা মিলন বাজারে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিক শহিদুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার শটিবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মিলন বাজারে ওয়ার্কশপের দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করছিলেন শহিদুল ইসলাম। এ সময় দোকানে থাকা বিদ্যুৎ লাইনের লিকেজ তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। পরে পাশের দোকানের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বার্তা ২৪ কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত