শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বাড়ি ভাংচুর ও ছয় লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কমর ভাঙ্গী গ্রামে রাতের আধারে মারধর, বাড়ি ভাংচুর ও বাড়ি থেকে ৬ লক্ষ টাকা চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৫ মে সাংবাদিকের কাছে একটি অভিযোগ পত্রে এসব কথা বলেন অভিযোগকারী আব্দুল হাকিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ০৪ এপ্রিল বিকাল আনুমানিক ৪ টার দিকে অভিযোগ কারি তার ভাগ্নির বিয়েতে যান। এই সুযোগে বাড়ি একা পেয়ে রাত আনুমান ৯ টার দিকে বিবাদীগন বাদিও বাড়ির গেইট ভেঙ্গে বাসার ভেতরে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে ঘরের বাক্সের ভিতরে থাকা ৬ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় ঘরের টিনের বেড়া ভাংচুর করে যা প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। বিবাদীর সাথে জমি-জমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন হইতে মনোমালিন্য চলে আসছে। পরিবারের লোকজনদের ক্ষতি করার সুযোগ খুজিতে থাকেন এই বিয়ষয় নিয়ে স্থানীয় ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করিলে তা সমাধান করা সম্ভব হয় নাই। এব্যাপারে অভিযোগ কারি সরকারের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

আঃ আব্দুল হাকিম বাদি হয়ে (১) মোর আশরাফুল (৪৫), পিতা-মোঃ আবুল হোসেন, (২) মোঃ চাঁন মিয়া (৪৫), পিতা-মোঃ আয়নাল হক, (৩) মোঃ সিদ্দিক (২৫), পিতা- আশরাফুল ইসলাম (৪) খয়রাত আলী(৩৫) পিতা- দেলবর, (৫) আয়নাল হক (৬০) মৃত- আফাজ উদ্দিন, (৬) বিউটি বেগম (৩০) স্বামী-মোঃ আশরাফুল, (৭) মোছাঃ শাহিদা (৩৫), স্বামী-মোঃ চাঁন মিয়া, সর্ব সাং-কোমর ভাঙ্গী উত্তর পাড়া, থানা-রৌমারী জেলা-কুড়িলাম গনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে বাদি আ: হাকিম অভিযোগ করে বলেন, তদন্ত করে ন্যায় বিচার চাই। বিবাদী আবুল হোসেন এর সাথে মোবাইল ফোনে একাধীকবার কথা বলার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবন্থা নেওয়া হবে।

সম্পর্কিত