স্বপ্না আক্তার , নীলফামারী :
২৪শে এপ্রিল সরকারি ভাবে বোরো চাউল ক্রয় অভিযান শুরু হলেও নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে আজ চাউল ক্রয় শুরু করেছে নীলফামারী সরকারি খাদ্য গুদাম। আজ ৪ মে রবিবার দুপুরে নীলফামারী সরকারি সদর খাদ্য গুদামে বোরো চাউল সংগ্রহ অভিযান শুরু করেছে আবুল কালাম আজাদ অটোরাইস মিলের চাউল দিয়ে। চাউল ক্রয়ের শুভ উদ্বোধন করেন, আজিজুল হক অটো রাইস মিলের মালিক আলহাজ্ব আজিজুল হক, সামসুল হক রাইস মিলের মালিক সামসুল হক, নুহা অটো রাইস মিলের মালিক সৈয়দ রাকিব হাসান মিশুক ও আবুল কালাম অটো রাইস মিলের মালিক মনির হোসেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আজম, নীলফামারী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলফামারী সদর এলএসডি মোঃ রাশেদুল ইসলাম খন্দকার। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চাউল ব্যবসায়ী স্বপন কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান মুক্তি। আজ প্রথম ৪৫ টন চাউল দিলেন আবুল কালাম আজাদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন। জানা যায় এবার বোরো চাউল সংগ্রহ ২০২৫ মোট বরাদ্দ ১৬১৬৫,০০০ মেঃটন এবং ধান ১৭০২,০০০ মেঃটন। সংগ্রহ মুল্য প্রতি কেজি চাউল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা। চাউল ধান সংগ্রহ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, সকল মিল মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে চাউল ও ধান সংগ্রহ শুরু হয়েছে, এবং আবুল কালাম আজাদ অটো রাইস মিলের ৪৫ টন নতুন চাউল ক্রয় দিয়ে শুভ যাত্রা হলো। খাদ্য পরিদর্শক মোঃ রাশেদুল ইসলাম খন্দকার বলেন, চাউল ও ধানের এই ক্রয় অভিযান আগামী আগস্ট পর্যন্ত চলবে।








