শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাদক বিক্রি করতে এসে মা-ছেলে গ্রেফতার

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপতার হলেন মা ও ছেলে।

শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে শিরিন আক্তার ও তার ছেলে খাদেমুল ইসলামকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

মাদক ব্যবসায়ী শিরিন আক্তার ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী এবং খাদেমুল ইসলাম বাবু তাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মা-ছেলে দীর্ঘ দিন থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে দেবীগঞ্জে এসে বিভিন্ন এলাকায় টাপেন্ডাটল ট্যাবলেট বিক্রি করতো। শনিবার সন্ধায় সাড়ে ৬আটায় এচসকই উদ্দেশ্যে পামুলি ইউনিয়নের খগেরহাট থেকে পাচপীর ইউনিয়নের সাদ্দামের মোড় যাওয়ার রাস্তায় অবস্থানকালে পুলিশ তাদের গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ৪০ পিস টাপেণ্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে মা ও ছেলেকে একসাথে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার খাদেমুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছিল। আগামীকাল সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত