শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে সেপটিক পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু একজন উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে এক বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রহিম (৩০) নামে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়ির সেপটিক টাঙ্কি পরিস্কার করতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং জীবিত উদ্ধার হওয়া রহিম মিয়া একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সম্পর্কিত