সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির মে দিবস পালন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃশ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পালন করা হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে নিজ নিজ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলনসহ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টার দিকে সংগঠনের স্ব স্ব উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী শাখাসহ আরও অনেকে। আর এতে নিজ অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নিজ কার্যালয় এসে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা মহিউদ্দিন আহমেদ মহির, পরিচালনা সভাপতি ওমর ফারুক ইসা, সভাপতি নুরুল আজম বাবু, সহসভাপতি শাহীনুর, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসা হক, কোষাধক্ষ্য রাশেদুল ইসলাম, রোকন, আশরাফুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন সংগঠনের স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করা হয়।

 

সম্পর্কিত