রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশবাসীকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শহিদুর রহমান

মো: মাইনুল ইসলাম, কুড়িগ্রাম :
শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়বো তাই
এই প্রত্যয়ে পালিত হচ্ছে আজ মহান মে দিবস।
উলিপুর উপজেলা ৬নং বুড়া-বুড়ি ইউনিয়নের সকল সহযোদ্ধা শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকল শ্রমিক ভাই -বোনদের যাদের শ্রমে এ দেশ আজ সাফল্য মহিমান্বিত তাদেরকে আন্তর্জাতিক মে দিবস এবং শ্রমিক দিবস এর সশ্রদ্ধা এবং সালাম জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী জনতা বাজার এর এক মাত্র কর্ণধর
মোঃ শহিদুর রহমান।দেশবাসীকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শহিদুর রহমান

শোষণ-নির্যাতন রুখে দাড়াও স্থায়ী মজুরী কমিশন গঠন,জাতীয় নিম্নতম মজুরী ৩০ হাজার টাকা, বাস্তবায়নসহ সমতা-মর্যাদা-অধিকার প্রতিষ্ঠার’
দাবিতে মহান মে দিবস- ২০২৫ উপলক্ষে র‌্যালি ও শ্রমিক সমাবেশ করছেন সম্মিলিত শিক্ষক, শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য সংগঠনের সহযোগী।

আজ নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ আমাদের এই সোনার বাংলাদেশ।

১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন—তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল গণমাধ্যম বিভিন্ন লেখা প্রকাশ ও অনুষ্ঠান প্রচার। মহান মে দিবসে আজ বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০,টি দেশে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হচ্ছে।

দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করে। তারা নিজেদের অধিকার আদায়ে সফল ও হন।

বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায়। মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য। তবে শ্রেণি-বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রম অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়নে গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়।

কমিশন শ্রম বিষয়ে অংশীজন ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে সুপারিশসহ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২১ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করে তারা।

সম্পর্কিত