স্বপ্না আক্তার , নীলফামারী।।নীলফামারী সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৬ই এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ শফিকুল ইসলাম সরকার ৫৪ ভোট পেয়ে সভাপতি ও মোঃ গোলাম রব্বানী সরকার ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।৫টি সাধারণ সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ৫জন সদস্য হলেন, মোঃ আবুল কাশেম, মোঃ জয়নাল আবেদীন লিটন, মোঃ নজরুল ইসলাম সরকার(১), মোঃ জিল্লুর রহমান(শাহীন) ও মোঃ সিরাজুল ইসলাম সরকার।নীলফামারী সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনার আলহাজ্ব আমজাদ হোসেন সরকার জানান, সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী ছিলেন। মোট ভোটার ৯৪জন।










