সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে দুই ভাইয়ের মারামারি, আহত ৫

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :

নওগাঁর আত্রাইয়ে দুই ভাইয়ের মারামারিতে বাবা-মা সহ আহত ৫ জন।ঘটনাটি ঘটে নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়নের খালপাড়া গ্রামে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়,বড় ভাই মজিদ(৩৭),তার ছেলে মো:মিশন(২২),তার মেয়ে জান্নাতুন (১৭), তার মেয়ে জামাই উইসুব (২৫)ও জামাইয়ের ভাই সহ তার ছোট ভাই মোজাফফরের ওপর হামলা করেন। মারামারির এক পর্যায়ে তাকে উদ্ধার করতে গেলে মোজাফ্ফর(৩২),স্ত্রী -নিলুফা(২৫),বোন-মমতাজ(৩০), বাবা-তছির উদ্দিন(৬৫), মা-মাজেদা(৬০) গুরুতর আহত হন।

পরে স্বানীয় লোকজন তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মোজাফফর ও তার স্ত্রী নিলুফা মাথায় গুরুতর যখম দেখে ডিউটি ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শিরা জানান-মজিদ,তার ছেলে মিশন,মেয়ের জামাই ও জামাইয়ের ভাই সহ হাতে দেশীয় অস্ত্র হাসিয়া,হাতুরি,লোহার রডও লাঠি সোটা নিয়ে মোজাফফরের ওপর হামলা করে এবং এলো পাতারি মারধর শুরু করে।তাকে বাঁচাতে এলে তার মা মজিদা বেগম,বাবা তছির,বোন মমতাজ ও স্ত্রী নিলুফা গুরুতর আহত হন।

স্বানীয় লোকজন পুলিশে খবর দিলে তারা এসে আসামিদের গ্রেফতার করেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো:শাহাবুদ্দিন বলেন আসামিদের আমরা গ্রেফতার করেছি।পর্যায় ক্রমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত