রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী কাহালু শাখার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল সোমবার বিকেলে পৌর এলাকার রেল স্টেশন ঐতিহাসিক বাজার বটতলা থেকে বের হয়ে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বাজার বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখা সুরা সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোঃ তায়েব আলী, সাবেক চেয়ারম্যান কাহালু উপজেলা পরিষদ।
বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুস শহিদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখা কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুল মোমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি কাহালু শাখা মোঃ শহীদুর রহমান সবুজ, বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবের আমীর কাহালু শাখা মওলানা মোঃ শহীদুল্লাহ, জামায়াতে ইসলামী কাহালু শাখা সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল মোমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু শাখা সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম সাইফুল, জামায়তে ইসলামি কাহালু পৌর শাখা ও শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মোঃ জহুরুল ইসলাম বাদশা, ছাত্র শিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ সাইয়্যেদ কুতুব সাব্বির। মাওঃ আবু দাউদ আমির, জামায়াতে ইসলামী মালঞ্চা ইউনিয়ন শাখা। মোঃ ফরহাদ হোসেনসহ প্রমূখ। বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ ভাবে সন্ধ্যায় সময় শেষ হয়।

সম্পর্কিত