শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ধামইরহাটে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ উজ্জল হোসেন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ-সভাপতি ফরিদুজ্জামান, কমিটির সদস্য আব্দুর রহমান, সাংবাদিক হারুন আল রশীদ, আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতি বিরোধী ভুমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত