শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

কালাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

সুকমল চন্দ্র বর্মন (পিমল)কালাই উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।২৬ শে মার্চ (বুধবার) সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কালাই উপজেলা মুক্তি যুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) জনাব শামীমা আক্তার জাহান। পরে কালাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কালাই থানা অফিসার ইনচার্জ জনাব জাহিদ হোসেন। ও পর্যায়ক্রমে কালাই পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপি, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই ফায়ার সার্ভিস স্টেশন, কালাই পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ স্কাউট দল, কালাই কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, কালাই সরকারি মহিলা কলেজ, কালাই উপজেলা শাখা জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং পৌর (বিএনপি), কালাই উপজেলা শাখা যুব অধিকার পরিষদ, কালাই “ল” চেম্বার, এবং সকল প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত থেকে বিনম্র শ্রদ্ধায় শহীদের প্রতি পূস্পস্তবক অর্পণ করেন। এরপর আবারো সকাল ৯টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান, কৃষি অফিসার অরুণচন্দ্র রায়, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হাসান এবং বীর মুক্তিযোদ্ধা মো. আ. মতিন সরকার।

এছাড়াও, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত