শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল

নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আক্তারুজ্জামান খান এর সভাপতিত্বে রবিবার(২৩-৩-২৫) শহরের আশা কমিউনিটি সেন্টারে বিকেল ৩.৩০ মিনিটে শিক্ষক, সাংবাদিক, গোয়েন্দাসংস্হা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুল হক শাহ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট নুর মোহাম্মদ, বোরহান উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন নীলফামারী,সদস্য সান্ত্বনা বেগম,খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।এছাড়া তিনি সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান খান বলেন,ইনসাফ প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ।এছাড়া তিনি বলেন শুরুতে ভালো কাজ করলে অনেক প্রশ্নবিদ্ধ হতে হয়। এজন্য সকলের নিকট সহযোগিতা ও অনুপ্রেরণার জোগাড় আহবান জানান। তিনি আরও বলেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সুদ ঘুষ, জেনা ব্যবিচার মুক্ত নীলফামারী গড়ে তুলবেন।

সম্পর্কিত