মিনহাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার ১৮ রমজান চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোগ ফাউন্ডেশন এর কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে প্রায় ৫০ জন্য রোগীর মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতারে ছিলো,তেহেরী,খেজুর ও পানি।
উল্লেখ্য ২০২০ সাল থেকে সংযোগ ফাউন্ডেশন টি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন,চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আবু রায়হান রহমানসহ সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা টিমের সেচ্ছাসেবক বৃন্দ।








