শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

হাতীবান্ধার ফকিরপাড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সারডুবি গ্রামে ৫ বছরের শিশু ফারিয়া আক্তার ফেরদৌসী দূর সম্পর্কের চাচা কর্তৃক ধর্ষণের স্বীকার হওয়া ঘটনা ঘটে।

জানা যায় যে মোঃ রাবিউল ইসলাম পিতা মোঃ শহিদুল ইসলাম শিশুটিকে ডেকে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর বাড়ির লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

শিশুটিকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা পূর্বক উন্নত চিকিৎসার এবং আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সরকারি হাসপাতালে রেফার্ড করেন।তাৎক্ষণিক খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গমন করতঃ উপরে বর্ণিত আসামিকে গ্রেপ্তার করেন। এবং জিজ্ঞাসাবাদ শেষে হাতীবান্ধা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত