শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে এন আইডি কার্ড নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন

স্বপ্না আক্তার নীলফামারী:বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকা হতে দুপুর ১.০০টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন নীলফামারী জেলা ও উপজেলা নির্বাচন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এনআইডি কার্ড নির্বাচন কমিশন এর অধীনে রাখার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে
গত ১২ মার্চ ২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে উল্লেখ করেন সরকার এনআইডিকে তথ্য মন্ত্রলয়ের অধীনে নিবেন। প্রেস সচিব এর বক্তব্যের প্রেক্ষিতে সারা বাংলাদেশে নির্বাচন কমিশন এর আওতাধীন কর্মকর্তা-কর্মচারীরা উত্তরূপ কর্মসূচি পালন করছে।
জেলা নির্বাচন অফিসার মো: জাহাঙ্গীর হোসেন বলেন যে ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত আমরা একটি দক্ষ জনবল নিয়ে মানুষের এন আই ডি সেবা দিয়ে যাচ্ছি। । বিগত সরকারের আমলে এমনই তালবাহানা শুরু করলে তারা ব্যর্থতা হয়েছে। ওই সকল কুচক্রি মহল আবারো শুরু করেছে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো: সেকেন্দার আলী বলেন, অন্তর্বর্তী সরকার যদি এনআইডিকে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যায় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবে। উপজেলা নির্বাচন অফিসার শামসুল আযম বলেন যে
এন আই ডি সেবা নির্বাচন কমিশন কে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম অফিসার সঞ্জয় কুমার, উচ্চমান সহকারী মো: মিলন সহ অনেকে।

সম্পর্কিত