শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়া গাবতলী বিএনপি নেতা আবু আছাদের বিভিন্ন প্রতারণার অভিযোগ এবং শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ কামরুজ্জামান সম্পদঃবুধবার বিকাল ৪ টায় গাবতলী উপজেলাধীন কাগইল দড়িপাড়া গ্রামের বিএনপি নেতা আবু আছাদের বিভিন্ন প্রতারণার অভিযোগে ও তার শাস্তির দাবিতে পীরগাছা বন্দরে মানববন্ধন করে পীরগাছা, সোনারায়,কাগইল ও রামেশ্বরপুর এলাকাবাসী।

উক্ত মানব বন্ধনে বক্তারা আবু আছাদের বিভিন্ন অভিযোগ তোলেন।
তারা বলেন কাগইল দড়িপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র আবু আসাদ একজন দুষ্কৃতকারী।তিনি গাবতলী উপজেলাধীন কাগইল দড়িপারা গ্রামের চিহ্নিত প্রতারক, চাঁদাবাজ,মামলাবাজ।সে কাগইল ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক।
সে রামেশ্বরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ও রামেশ্বরপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ সরানোর কারণে প্রতিবাদ করায় আবু আসাদ গত ৫ই মার্চ স্বপন মন্ডল কে মারধর করার চেষ্টা করে। আবু আসাদ মিথ্যা এক লাখ টাকা চাঁদা দাবি করেছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে থেকে ৫০০০০ টাকা ছিনিয়ে নিয়েছে মর্মেস্বপন মন্ডলের নামে গত ১১ ই মার্চ বগুড়া প্রেসক্লাবে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে তাতে স্বপন মন্ডলের সুনাম খুন্ন হয়েছে। সে কথায় কথায় বিএনপির নাম ভাঙ্গে কিন্তু তার অপকর্মের দায় বিএনপি কখনোও নেয়নি।তার পক্ষে বিএনপির আগেও কেউ ছিলনা এখনো নেই।
অর্থ আত্মসাথের অভিযোগে আবু আছাদকে দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব থেকে বের করে দেয়। এরপর থেকে সে বিদ্যালয়টি ধ্বংসের জন্য ষড়যন্ত্র শুরু করে। একের পর এক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক সহ এলাকাবাসী নয় মিথ্যা হয়রানি মূলক মামলা করতে থাকে। সর্বশেষ ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বিদ্যালয়টিতে সে নিজে সভাপতি এবং তার ভাইকে প্রধান শিক্ষক করা প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।চাঁদা না দেওয়াই সে প্রধান শিক্ষক কামরুল ইসলামকে মিথ্যা মামলায় জড়িয়েছেন।
সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া গ্রামের জৈনক সমাজসেবক শহিদুল ইসলামের বোনের স্বামী আরিফুল রহমান সোহেল হৃদরোগ মারা গেলে তার রেখে যাওয়া টাকা আত্মসাৎ করার করার চক্রান্ত করে আবু আছাদ।এই টাকার জন্য আবু আছাদ তার লোকজন নিয়ে শহিদুল ইসলামকে অপহরণ করেছিল। এ ঘটনায় শহিদুল ইসলাম মামলা দায়ের করেন মামলা করায় শহিদুল ইসলামের নামে মিথ্যা প্রপাগান্ডা রটাতে থাকে।
বক্তারা বলেন গ্রামের মানুষ ঐ এলাকাবাসী আবু আছাদের কুকর্মের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে।তাই আবু আছাদকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে মানববন্ধন।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন স্বপন মন্ডল,প্রত্যয়, রাসেল আহমেদ, সাফি আহম্মেদ,হাকিম,সাহদত,রাজু,রায়হান, সাজু মিয়া সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

সম্পর্কিত