শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

পীরগাছার পাওটানায় ১০ কেজি ৫০০ গ্ৰাম গাজা উদ্ধার

সাখাওয়াত হোসেন সুজন,পীরগাছা (রংপুর ) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলা ছাওলা ইউনিয়নের তাসতালুকে ১০ কেজি ৫০০ গ্ৰাম গাজা উদ্ধার।

আজ রাত ১১ ই মার্চ আনুমানি রাত সাড়ে নয়টা থেকে ১০:৪২ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
পীরগাছার ৭২ পদাতিক ইনফ্রেন্ট ব্রিগেডট্রি ৩০ বেঙ্গল আর্মি ক্যাম্পের চৌকশ টহলদল পাওটানা তাসতালুকের বাসিন্দা শ্রী বুলারাম দাশের পুত্র কৃষ্ণ রবি দাসের বসত বাড়িতে টানা এক ঘন্টা অভিযান চালিয়ে মাটির নীচে ও বাড়ির অন্যান্য স্থানে ১০ কেজি ৫০০ গ্ৰাম গাজাসহ এক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।

পাওটানা বাজারে যুব সমাজের চক্রে স্কুল পড়ুয়া ছাত্ররাও গাজা সেবনে জড়িয়ে পড়ছে।

এ ধরণের অভিযানকে স্থানীয়রা গুরুত্বপূর্ণ মনে করছে।

সম্পর্কিত