বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ার কাহালুতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃসোমবার দুপুরে বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার দামাই গ্রামের নিজ বাড়ি থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুকুল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত মুকুল হোসেন কাহালু সদর ইউনিয়নের দামাই গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র।
থানা পুলিশ জানান, ২০২১ সালে অর্থঋণ আদালতের দায়েরকৃত মামলায় গত ০৩/০৮/২০২২ ইং তারিখে আদালত মুকুল হোসেনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ২০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সম্পর্কিত